Main Menu

গোয়াইনঘাটে অটোরিকসা চাপায় বৃদ্ধা নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে সিএনজি অটোরিক্সা চাপায় আদরীনি রাণী চন্দ্র (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক শিশুসহ তিনজন। শনিবার সকাল দশটার দিকে উপজেলার নওয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নওয়াগাঁও গ্রামের বাসিন্দা আদরীনি তার নাতনী স্থানীয় প্রত্যাশা কিন্ডারগার্ডেনের প্লে-গ্রুপের শিক্ষার্থী শ্রাবণী রাণী চন্দ্রকে স্কুলে পৌঁছে দিতে বাড়ী থেকে বের হন। এসময় তারা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথে সিলেটগামী একটি নম্বরবিহীন সিএনজি অটোরিক্সা তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।
এছাড়া তার নাতনী এবং গাড়ীতে থাকা বিদেশ যাত্রী মুহিবুর রহমান ও তার ভাই সাজ্জাদুর রহমান গুরুতর আহত হন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহাঙ্গীর হোসেন সর্দার বিষয়টি নিশিচত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed