Main Menu

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আটক

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতি পশ্চিমপাড়া গ্রামে সার্বজনীন বিষ্ণু মন্দিরে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি নেতা ও নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলীকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার দুপুরে শহর থেকে চেয়ারম্যান পয়গাম আলীকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে মন্দিরে পূজা করে হরিকীর্তন শেষে রাত ১২টার দিকে ভক্তরা বাড়ী ফিরে যায়। এরপর গভীর রাতে দুর্বৃত্তরা দুর্গা মন্দিরের ভেতরে সংরক্ষণে রাখা গীতা বাহির থেকে টেনে দরজার কাছে এনে অগ্নিসংযোগ করে। এছাড়া কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করে মাটিতে ফেলে দেয়।

Share





Related News

Comments are Closed