তাহিরপুরে বাদাঘাট উচ্চ বিদ্যালয়ে দ্বি-বার্ষিক নির্বাচন অনুস্টিত
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে ১৩ জন অভিভাবক প্রার্থী হিসাবে প্রতিদ্ধন্ধিতা করেন।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৫৭৩ জন। ভোট প্রদান করেছেন ১২৫৫ জন। নির্বাচনে সর্বাধিক ৭১৪ ভোট পেয়ে আমির শাহ, ৫৯৫ ভোট পেয়ে শেখ শফিকুল ইসলাম, ৫৯১ ভোট পেয়ে তাহের মিয়া ও ৫৭৯ ভোট পেয়ে নজরুল ইসলাম সিকদার অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা রমা কান্ত রায় রাত ৯টায় ভোট গণণা শেষে এ ফলাফল ঘোষণা করেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed