বালাগঞ্জে বজ্রপাতে একজন নিহত
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টায় উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের হুসেনপুর গ্রাম সংলগ্ন কাপনা বিলেরপাড়ে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত আমরুছ আলী (৩৮) হুসেনপুর গ্রামের বাসিন্দা। বজ্রপাতের ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের মুর্তি গ্রামের উছমান আলী (৪৫), নিহতের ছোট ভাই রমজান আলী (৪০) ও কাপনা বিলের ২জন প্রহরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে আমরুস আলী ও তার ভাই রমজান আলী কাপনা বিলের পাশে বোরো ফসলি জমিতে কাজ করতে যান। সকালে ভারি বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনায় আমরুছ আলীর মৃত্যু হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed