সিলেটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আখালিয়া খেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে আখালিয়ার জালালিয়া আবাসিক এলাকার ৩নং কলোনি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাবেয়া বেগম (১৯) নামের ঐ তরুণী কলোনির বাসিন্দা আবদুর রশিদের মেয়ে।
রাবেয়া বেগমের বড় ভাই লুৎফুর রহমান জানান তার বোন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার চিকিৎসাও চলছিল। শুক্রবার বিকেলে অনেকক্ষণ তার সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখতে পান কড়িকাঠের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন রাবেয়া।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন, নিহতের স্বজনরা জানিয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed