Main Menu

সিলেটে মই থেকে পড়ে বিদ্যুতকর্মীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় বিদ্যুতের লাইন মেরামতকালে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় মই থেকে পড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট-১ অঞ্চলের লাইনম্যান প্রণয় চন্দ্র দাস (৪৫)-এর মৃত্যু হয়েছে। তার বাড়ি মৌলভীবাজার সদরের সাদুবাড়ি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে দাড়িয়াপারায় বিদ্যুৎলাইন মেরামত করতে গিয়ে হঠাৎ মই থেকে পড়ে মাথায় আঘাত পান প্রণয় চন্দ্র দাস। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার মনোজ চৌধুরী জানান, বিকাল ৪টার দিকে ওই লাইনম্যানের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed