বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জ প্রতিনধি: হবিগঞ্জের বাহুবলে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোজাম্মিল মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার সকালে উপজেলার মহিষদুলং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মিল উপজেলার মহিষদুলং গ্রামের বাসিন্দা।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ধান কাটাকে কেন্দ্র করে মোজাম্মিলের পরিবারের সঙ্গে একই গ্রামের চৌধুরী বাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। সকালে মোজাম্মিল ধান কাটতে গেলে চৌধুরী বাড়ির লোকজন তাকে বাধা দেন। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মোজাম্মিলসহ উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হন।
গুরুতর আহত মোজাম্মিলকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকা নেওয়ার পথে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed