Main Menu

ওসমানীনগরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসির নগর, হবিগঞ্জের মাধবপুর, মনতলা, সুনামগঞ্জের ছাতকবাজার, মৌলভীবাজারের কামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে মঠ মন্দির ও হিন্দুদের বাড়ীঘরে হামলা, মুর্তি ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাঠের প্রতিবাদে এবং বিচারের দাবীতে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর শুক্রবার বিকেলে ওসমানীনগর বাজারে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্দ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ওসমানীনগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেব,পূজা পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার পাল, সুবোধ দাস, ডিকে জয়ন্ত, ভাস্কর দত্ত, নির্মল দেব, অজিত পাল, সিলেট জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের প্রকাশনা সম্পাদক বিজিত দেব, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, সাধারন সম্পাদক শিমুল দেব, নেপুর গুন,সত্য চক্রবতী, লিটন দেব, দেবাশিষ পাল, নিপ্পন সূত্রধর, সুমন আচার্য্য, রিংকু,সুমন প্রমুখ

Share





Related News

Comments are Closed