Main Menu

দক্ষিণ সুরমায় ১ মাস ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই থেকে মোঃ মনির হোসেন শরীফ (১৪) নামে মাদরাসা ছাত্র এক মাস ধরে নিখোঁজ রয়েছে। সে কুচাই তৈয়ব কামাল হযরত শাহজালাল (র:) লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং তিনি ল²ীপুর জেলার রায়পুর থানার উদমারা গ্রামের সিদ্দিক আহমদের পুত্র।
জানা যায়, গত ১ অক্টোবর সন্ধ্যা ৬টায় সে নিখোঁজ হয়। মাদ্রারাসার অধ্যক্ষ মোঃ এখলাছুর রহমান এ ব্যাপারে গত ২ অক্টোবর মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ৭২। তিনি ডায়েরীতে উল্লেখ করেন, ১ অক্টোবর সন্ধ্যায় মনির হোসেন কাউকে কিছু না বলেই মাদ্রাসা থেকে বেরিয়ে যায়। পরে তার অভিভাবকদের সাথে যোগাযোগ ও বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করেন।
হারানোর সময় তার পরনে ছিল সবুজ পাঞ্জাবী ও পায়জামা। তার উচ্চতা সাড়ে ৩ ফুট, মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার সন্ধান পেলে ০১৮৫৪ ১১৬১৫৫ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পিতা সিদ্দিক আহমদ।

Share





Related News

Comments are Closed