জেএসসি: সিলেটে দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৬৯৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বুধবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে সিলেট বিভাগের ১২৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। দ্বিতীয় দিনে সিলেটে অনুপস্থিত ছিলো ২ হাজার ৬শ’ ৯৯ জন শিক্ষার্থী। তবে কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।
সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে ১ লাখ ৩২ হাজার ৯শ’ ৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৭ হাজার ৮৮০ জন। এদের মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ১৮১ জন।
এবার সিলেট বোর্ডের অধিনে ১ হাজার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৩২ হাজার ৯শ’ ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯শ’ ৭০ জন বেশি। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ হাজার ৯শ’ ৯৯ জন।
আর জেলাওয়ারী পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৪৮ হাজার ৪৫৪ জন, হবিগঞ্জে ২৬ হাজার ৪০৫ জন, মৌলভীবাজারে ২৯ হাজার ৫৩০ জন এবং সুনামগঞ্জে ২৮ হাজার ৫৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed