বিয়ের সেঞ্চুরি চান ৯৭ স্ত্রীর ৯২ বছরের স্বামী!
বৈশাখী নিউজ ডেস্ক: বয়স বা স্ত্রী-দুটিরই সেঞ্চুরি চান নাইজেরিয়ার বাসিন্দা মুহম্মদ বেলো আবুবকর। তাঁর স্ত্রীর সংখ্যা ৯৭। নিজের বয়স ৯২ বছর। এখানেই না থেমে আরও বিয়ে করতে চান আবুবকর। একই সঙ্গে শত্রুর মুখে ছাই দিয়ে বেঁচে থাকতে চান ১০০ বছর।
আবুবকর পেশায় ধর্মগুরু। বিয়ের সেঞ্চুরি হলেও বউয়ের সেঞ্চুরি হয়নি আবুবকরের। তিনি ১০৭টি বিয়ে করেছেন। তার মধ্যে ১০ জনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এই মুহূর্তে সন্তানসংখ্যা ১৮০।
একবার তাঁকে বহুবিবাহের জন্য জেলেও পাঠানো হয়েছিল। কিন্তু জেল থেকে ছাড়া পেয়েই আবুবকর ফের বিয়েতেই মন দেন। বুঝিয়ে দেন তিনি থামবার পাত্র নন। বরং পাত্র হিসাবে কনের সামনে বসাতেই তাঁর আগ্রহ বেশি। আবুবকর বলছেন, ‘যদি শরীর ক্ষমতা থাকে এবং স্ত্রীদের প্রতিপালন করার আর্থিক জোর থাকে, তবে বহুবিবাহে আপত্তি কীসের!’ তাই বয়সের সেঞ্চুরির পাশাপাশি স্ত্রী-র সংখ্যাতেও ১০০ পেরিয়ে যেতে চান নিজেকে ‘সমাজসেবী’ বলে দাবি করা আবুবকর।
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed