Main Menu

জকিগঞ্জে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রিকালে আটক ১

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রিকালে মুকুল নামে একজনকে হাতে নাতে আটক করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পৌরসভার প্রধান সহকারি মো: মনিরুজ্জামান জানান, মাইজকান্দি গ্রামের মৃত সোনাফর আলীর পুত্র মুকুল আহমদ অসুস্থ ও পচাঁ গরুর মাংস বিক্রি করছে, এমন অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে সত্যতা পাই।

গর্ভবতি গরুর মাংস বিক্রি করে। বাচ্চাও একটি রয়েছে। সব মিলিয়ে চরম অন্যায় করেছে মুকুল। তাকে আটক করে পুরো বাজার চক্কর দেওয়া হয়েছে।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে দুই মাসের সাজা দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

Share





Related News

Comments are Closed