Main Menu

রংপুরে নার্সিংয়ের দুই ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের একটি নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে একই প্রতিষ্ঠানের এক ছাত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটলেও ভয়ে তারা প্রকাশ করেননি বলে পুলিশকে জানান। পরে মীমাংসার জন্য একটি মহল চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে চার দিন পর মঙ্গলবার রাতে থানায় মামলা করতে এলে বিষয়টি ফাঁস হয়ে যায়।

মঙ্গলবার রংপুর কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর ওই তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন নর্দার্ন নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন, তার দুই সহযোগী পলাশ ও শাকিল।

মামলায় অভিযোগ থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর ‘নর্দার্ন নার্সিং ইনস্টিটিউটের’ প্রথম বর্ষের দুই শিক্ষার্থী নোট নিতে পাশের ‘মেরাজ ছাত্রবাসে’ যান সহপাঠী নিমাইয়ের কাছে।

সেখানে যাওয়ার পর তৃতীয় বর্ষের ছাত্র আলমগীর তাদের বাইরে দাঁড়িয়ে না থেকে উপরে কক্ষে গিয়ে কথা বলার অনুরোধ করেন। তখন তরা ‍দুজন ছাত্রাবাসের উপরে যান। এরপর আলমগীর তাদেরকে নিমাইয়ের কক্ষে আটকে রাখেন এবং নিমাইকে বের করে দেন। পরে দুই সহযোগী পলাশ ও সাকিলকে ডেকে এনে রাতভর ধর্ষণ করেন বলে মামলায় বলা হয়।

অভিযোগে বলা হয়, বিষয়টি কাউকে জানালে আরও ক্ষতি করার হুমকি দেওয়ায় তারা প্রথমে প্রকাশ করেননি। পরে পরিবারের সদস্যদের জানান।

“মঙ্গলবার রাত ১০টার দিকে তাদেরকে থানায় নিয়ে মামলা করা হয়।” কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, দুই ছাত্রীর মা বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে মামলা করেছেন। আসামীদের গ্রেপ্তার করা হয়েছে।

নর্দার্ন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুফিয়া খাতুন সাংবাদিকদের বলেন, পরিবারের সদস্যরা সোমবার বিষয়টি তাকে জানান। এরপর তিনি কোতোয়ালি থানায় অবহিত করলে ওসি তাদের থানায় অভিযোগ দিতে বলেন।

Share





Related News

Comments are Closed