Main Menu

তাহিরপুরের ব্যবসায়ীর ৭০ হাজার টাকা চুরি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে দোকানের ক্যাশ বাক্স ভেঙে একদল চোর ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। বাজারের ব্যবসায়ীদের ধারণা মঙ্গলবার রাতের কোন এক সময় এ চুরির ঘটনাটি ঘটেছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, মেইনরোডে পাশাপাশি তিনটি দোকানকোটার পেছনের দিক দিয়ে একটি দোকানের টিন খুলে মঙ্গলবার রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা দোকানে ঢুকে। এরপর প্রতিটি দোকানের ক্যাশ বাক্স’র তালা ভেঙে ফেলে। এ পর্যায়ে শফিকুল ইসলাম নামের এক সুতা ও মসলা ব্যবসায়ীর ক্যাশে থাকা প্রায় ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়াও পাশের অন্য দু’টি দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকা না পেয়ে চোরেরা প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি বুধবার সকালে বাদাঘাট পুলিশ ফাঁড়িতে অবহিত করলে পুলিশ দোকান কোটা পরিদর্শন করার পর দোকানীকে আইনি সহায়তা নিতে পরামর্শ দেয়া হয়।

Share





Related News

Comments are Closed