ঠাকুরগাঁওয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ, আটক ১
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ আবুল কাশেম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল কাশেম রহিমানপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের প্রয়াত আজগর আলীর ছেলে।
শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে শিশুটি বাড়ির সামনে রাস্তায় খেলছিল। এসময় প্রতিবেশী আবুল কাশেম শিশুটিকে ফুসলিয়ে পাশের ধান ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষক আবুল কাশেমকে আটক করে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার এসআই রাশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষক আবুল কাশেমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed