Main Menu

সিলেটে শ্রমিক নেতা আবুল কালাম ১০দিন ধরে নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের প্রবীন শ্রমিক নেতা আবুল কালাম গত ১০দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের পক্ষ থেকে শাহপরান থানায় সাধারণ ডায়রী করা হলেও পুলিশ তার কোন সন্ধান বের করতে পারেনি। ফলে নিখোঁজ শ্রমিক নেতার পরিবারে বিরাজ করছে হতাশা।
এদিকে শ্রমিক নেতা আবুল কালাম নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে ও উদ্ধারের দাবীতে সমাবেশ করেছেন ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
নিখোঁজ শ্রমিক নেতার পরিবারের দায়ের করা সাধারণ ডায়রী সুত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সকালে শ্রমিক নেতা আবুল কালাম ব্রাক্ষনবাড়ীয়া যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। এরপর তিনি আর ঘরে ফিরেননি। তার সাথে থাকা মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ ঘটনায় আবুল কালামের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে এসএমপির শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং ১৪৬৬/১৬।
এ ঘটনায় সিলেট জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উদ্বেগ জানিয়ে সন্ধানের দাবীতে সোমবার সদর উপজেলার ধোপাগুলে এক প্রতিবাদ সমাবেশ করেছে। জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মোঃ আরফান আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শ্রী আবু সরকার, বিমান বন্দর থানার আঞ্চলিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মন্তাজ আলী, শ্রমিক নেতা আরমিছ আলী, রিমন আহমদ, মতছির আলী, আমির আলী, মুখতার আলী, ধোপাগুল সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনহার মিয়া, পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হকম সদস্য সেলিম প্রমূখ।

Share





Related News

Comments are Closed