Main Menu

লালাবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের হয়েছে। ৩১ অক্টোবর সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালতে ওই মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। মামলা নং ১৩০৯/২০১৬। লালাবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি প্রতিদ্বন্ধি মো. ওয়ারিছ আলী মামলাটি দায়ের করেন। গত ২০ অক্টোবর এই বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
মামলার অভিযোগে বলা হয়, মামলার আসামিরা বেআইনি, অবৈধ ও যোগাযোগীতে নির্বাচন করেছেন। ফলে ভোটার তালিকায় ক্রমিক নম্বর থাকা সত্বেও নাম ছিল না। নির্ধারিত ভোটের চেয়ে অধীক সংখ্যক ভোট কাস্ট করা হয়। ব্যালট পেপার ছিল অসামঞ্জস্য। এই ধরনের পরিবেশ সৃষ্টি করে আসামিরা ভোটের ফলাফল পাল্টে দেয়। এই অবস্থায় ওই নির্বাচন অবৈধ ও বেআইনি ঘোষণার জন্য আদালতে প্রার্থনা করা হয়।
মামলার আসামিরা হলেন, লালাবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল ওহাব খান খোকা, লালাবাজারের জাজর গ্রামের এডভোকেট মোহিদ হোসেন, লালাবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এনাম মিয়া চৌধুরী, লালাবাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি নিজাম উদ্দিন, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম, লালারগাও গ্রামের হাজী ফারুক আহমদ, দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক।
মামলায় বলা হয়, ঘটনার বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার এলাকায় সংঘটিত হয়েছে। লালাবাজারের ইজারাদার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া এই বাজার কমিটির নির্বাচন বিষয়ে যথাযথ পদক্ষেপ নিমিত্তে মামলায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed