সিলেটে বাস চাপায় ২জন নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর টুকেরবাজারে বাস চাপায় দুইজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় টুকেরবাজারে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার ইছাকচরের বাসিন্দা শাহিদ আলী ও নুরজামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে একটি সিএনজি অটো রিকশা কিনে রোববার রাতে সুনামগঞ্জে বাড়ি ফিরছিলেন শাহিদ আলী। পথে সিলেট শহরতলীর টুকেরবাজারের টুকেরগাঁও এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস অটো রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটো রিকশাটির মালিক শাহিদ আলী। হাসপাতালে নেওয়ার পর মারা যান চালক নূর জামানও।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed