নরসিংপুরে আ’লীগের নূর উদ্দিন চেয়ারম্যান পদে বিজয়ী
দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী নূর উদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪৩৮৬।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু পেয়েছেন ৩৩৬২ ভোট। এছাড়া, আ’লীগের বিদ্রোহী কামরুজ্জামান ভূইঁয়া (রুবেল) চশমা প্রতীকে পেয়েছেন ২৮০৪ ভোট, আনারস প্রতীকে মাঈন উদ্দিন পেয়েছেন ১২৭৮ ভোট, ঘোড়া প্রতীকে মতক্কিন আলী পেয়েছেন ২৬৪ ভোট, মোটরসাইকেল প্রতীকে শাখাওয়াত হোসেন পেয়েছেন ১৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী ডা. আবুল কালাম আজাদ টেবিলফ্যান প্রতীকে পেয়েছেন ৩৬৭ ভোট এবং টেলিফোন প্রতীকে আজিজুর রহমান পেয়েছেন ৭০ ভোট।
সোমবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। দায়িত্ব গ্রহণের আগেই ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুবুরর রহমান রহমানীর মৃত্যুতে এ ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য হয়।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed