মুক্তিযোদ্ধা সাইফুর রাজ্জাক কিনুর মৃত্যৃবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও ব্যাংকার মরহুম সাইফুর রাজ্জাক কিনুর ২০তম মৃত্যু বার্ষিকী আজ।
১৯৯৬ সালে সিলেট নগরীর কোর্ট মসজিদে নামাজরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পরে ৮ আক্টোবর ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন। সাইফুর রাজ্জাক কিনু ১৯৭১ সালে অগ্রনী ব্যাংকে (তৎকালীন হাবিব ব্যাংক) অফিসার হিসেবে কর্মরত অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি এপ্রিলের গুড়ার দিকে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)’র প্রথম ব্যাচে ভারতের দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারী একাডেমীর তান্দুয়া ক্যাম্পে যুদ্ধ প্রশিক্ষন গ্রহন করেন। যুদ্ধকালে তার পদবী ছিলো সিনিয়র গেরিলা লিডার। যুদ্ধ পরবর্তীকালে তিনি জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৭৫ সালে একপর্যায়ে তার বিরুদ্ধে হুলিয়া জারী হলে তিনি ইউরোপে পাড়ি জমান। সেখানে অল ইউরোপ জাসদের জয়েন্ট কনভেনার এবং স্ট্রাগল নামের একটি পত্রিকা সম্পাদনা করেন। প্রায় ১০ বছর পর দেশে ফিরে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন। তিনি সিলেট জেলা জাসদের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও কেন্দ্রীয় জাসদের সদস্য ছিলেন। মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যুকালে তিনি ২ কন্যা সন্তান রেখে যান।
সাইফুর রাজ্জাক কিনুর গ্রামের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামে। তার পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মরহুম আব্দুর রাজ্জাক। সিলেটের বিশিষ্ট সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু’র অগ্রজ ছিলেন তিনি। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed