৯৬ ঘণ্টা পর চোখ খুললেন খাদিজা, অবস্থার কিছুটা উন্নতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে আহত সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের মুমূর্ষু অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে। খাদিজার চিকিৎসকরা জানিয়েছেন, তার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে।
শনিবার স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউল সাত্তার সাংবাদিকদের বলেন, ‘খাদিজা কনসাস নয়। তবে ব্যথা দিলে রেসপন্স করছে। ব্যথা দিয়ে দেখেছি, তাকাচ্ছে। ডান হাত ও পা নাড়াচ্ছে।’
খাদিজা এখনও মুমূর্ষু অবস্থায় আছে জানিয়ে তার সেরে ওঠার বিষয়ে আগাম কিছু বলা যাচ্ছে না বলে জানান বেসরকারি হাসপাতালটির মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন। খাদিজাকে নিয়ে কোনো গুজব না রটাতে সবার প্রতি আহ্বান জানান এই দুই চিকিৎসক।
গত মঙ্গলবার থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন খাদিজা আক্তার নার্গিস। ওই দিন অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টা পর্যাবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। শুক্রবার বিকেলে ৭২ ঘণ্টা পূর্ণ হয়। কিন্তু চিকিৎসকরা তার আগেই জানান, আরো কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
গত ৩ অক্টোবর (সোমবার) বিকেলে পরীক্ষা দিয়ে ফেরার পথে সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে সবার সামনেই খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম।
খাদিজাকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার রাতেই তাঁকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানে মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর খাদিজাকে আইসিইউতে রাখা হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed