Main Menu

খাদিজার ঘটনার সিলেটে বিক্ষোভ চলছেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বোরোচিত নিষ্ঠুর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শনিবার বিভিন্ন সংগঠন বিক্সোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

যৌন হয়রানী নির্মুলকরণ নেটওয়ার্ক সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকাল সাড়ে ১০টায় এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহŸায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মিজানুর রহমানের পরিচালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সমিউল আলম বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই। যারা মানুষ ও মানবতার উপর বর্বরোচিত হামলা চালাতে পারে তারা কখনো কোন দলের হতে পারে না। খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুল একজন সন্ত্রাসী। তাকে দ্রুত বিচার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। কোনভাবেই যেন আইনের ফাঁকগলে বেরিয়ে আসতে না পারে সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও একজন নারী। নারীর প্রতি তার বেশি দরদ রয়েছে। বিশেষ করে তিনি জনগনকে ভালবাসেন বলেই আমরা তার কাছে দাবী করছি এই নির্যাতনের বিরুদ্ধে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন।
উক্ত বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সনাক সিলেটের সভাপতি এড. ইরফানুজ্জামান চৌধুরী, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি এড. সৈয়দা শিরিন আক্তার, বেলা’র সমন্বয়কারী এড. শাহ শাহেদা, বাপুস সিলেট সভাপতি মাহবুবুল আলম মিলন, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন, চৌধুরী আজাদুর রহমান আজাদ এডভোকেট, লক্ষিকান্ত সিং, রামেন্দ্র কুমার বরুয়া, অনিল কৃষাণ সিংহ, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মো. কাইয়ূম উদ্দিন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের মহাসচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, পরিবেশ ও হাওর উন্নয়নের সভাপতি কাশমির রেজা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক আনাস হাবিব কলিংস, সাংবাদিক মুহিবুর রহমান, সাংবাদিক চৌধুরী দিলোয়ার হোসেন জিলন, যুব ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, নুরুল আমিন সরদার, ফটো সাংবাদিক ইউসুফ আলী, ফটো সাংবাদিক আনিস মাহমুদ, মোহাম্মদ শাহ আলম, হিউম্যান ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম খান, সাংবাদিক শাহাজাহান সেলিম বুলবুল, সাংবাদিক মুহিবুর রহমান, এসিড সন্ত্রাস নির্মুলকমিটির আহŸায়ক জুরেজ আব্দুল­াহ গুলজার, মো. কামরুল ইসলাম, সুহেল চৌধুরী, ইয়াছিন আরাফাত সুমন, ইমরান উদ্দিন, মোস্তফা কামাল, এসএম আমিন তাহমিদ, বৃক্ষছায়া শাহিন আহমদ খান প্রমূখ।

alokbortika-pic1এদিকে, একইদিন দুপুরে সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বোরোচিত নিষ্ঠুর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকবর্তিকা সিলেটের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম জুবেলের সভাপতিত্বে ও আশলাফুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আরমান আহমদ শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকবর্তিকা সিলেটের উপদেষ্টা মাহমুদুল করিম নেওয়াজ, সচেতন যুব সমাজ সিলেটের সাধারণ সম্পাদক কামাল হোসেন নাজিম, রুবেল আহমদ, আব্দুন নুর। এছাড়াও উপস্থিত ছিলেন বায়েজিদ, সুহান, শামসুল জাকির, আসিফ আহমদ আরিফ, বুরহান উদ্দিন রাসেল, জুনাঈদ সিদ্দিকী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই। যারা মানুষ ও মানবতার উপর বর্বরোচিত হামলা চালাতে পারে তারা কখনো কোন দলের হতে পারে না। খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুল একজন সন্ত্রাসী। তাকে দ্রুত বিচার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।

ssdfসিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা অাক্তার নার্গিসের উপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিলেট সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (এসএসডিএফ)।
সংগঠণের সভাপতি মোহাম্মদ অাবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তারা বলেন সন্ত্রাস, যৌন নির্যাতন, খুন, ধর্ষণ ইত্যাদি ঘটনায় বিচারের নামে বিচারহীনতার কারণে বদরুলদের মতো সন্ত্রাসীরা সাহস পাচ্ছে। সন্ত্রাসী বদরুল প্রকাশ্য দিবালোকে কলেজ ক্যাম্পাসের ভেতরে একটি ছাত্রীকে যেভাবে চাপাতি দিয়ে কুপিয়েছে তাতে মনে হয় দেশটা মগের মুল্লুকে পরিণত হয়েছে। বক্তারা সন্ত্রাসী বদরুলকে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে অাজীবনের জন্য বহিষ্কার এবং অবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে বদরুলের শাস্তির দাবীতে অান্দোলনকারী ছাত্রীদেরকে হুমকি প্রদানের নিন্দা ও হুমকি দাতাদেরকে খুঁজে বের করে অাইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অান্দোলনকারী ছাত্রীদেরকে নিরাপত্তা দিতে সরকারের কাছে দাবী জানান। পাশাপাশি খাদিজার সুস্থতা কামনা করে দোয়া করতে সকলের প্রতি অাহবান জানান।সংগঠণের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ মাকসুদ অালম এবং সাধারণ সম্পাদক ডাঃ এহসানুল হক মারুফের যৌথ পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রনেতা অাশরাফ উদ্দীন রাজিব, এসএসডিএফ এর সহ-সভাপতি সাইদুর রহমান রাজু, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম, ছাত্রনেতা জুবের অাহমদ, এস এম ফখরুল ইসলাম, শেখ শামসুদ্দীন শামসুল, সুজন অাহমদ, এসএসডিএফ এর সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল করিম, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুল,মহিলা বিষয়ক সম্পাদক রিনা অাক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান অাহমদ, ছাত্রনেতা মোজাম্মেল হক, রাসেল অাহমদ, অালাল অাহমদ, জোবায়ের অাহমদ, ইকবাল হোসেন, সুয়েব অাহমদ খান, মোস্তাক অাহমদ প্রমুখ।

muslik-oeku-pic-8-10-16একই দাবিতে শনিবার বাদ জোহর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সিলেটের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আসলাম রহমানীর সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মুফতী মুশতাক আহমদ ফুরকানীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ¦ হাফিজ মাওলানা মাছরুর আহমদ, ইসলামী ঐক্যজোট নেতা ডাঃ হাবিবুর রহমান, মুসলিম ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান, মাওলানা ক্বারী আবু ইউসুফ চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ মাছুদ, মাওলানা শায়েখ সাইফ উদ্দীন, মুফতী সাদিকুর রহমান, মাওলানা সিফত উল্লাহ, মাওলানা আজিজুর রহমান, হাফিজ আশরাফ, মাওলানা ফখরুল ইসলাম নোমান, মাওলানা আখলাকুর রহমান, মাওলানা এনামুল হক মামুন, মাওলানা নোমান আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সকল কলেজ ইউনিভার্সির ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপন সহ সার্বিক নিরাপত্তা জোরদার করতে হবে। বক্তাগণ আরো বলেন, সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী ছাত্রী খাদিজ আক্তার নার্গিসের উপর বর্বোরোচিত হামলাকারী নামধারী বখাটে নরপশু বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সিলেটবাসীকে নিয়ে মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশ গণআন্দোলন গড়ে তুলবে।

বিকেলে সিলেট সদর উপজেলা সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে স্থানীয় টুকেরবাজার তেমুখী পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এতে অন্যান্যের মধ্যে-খাদিজার বাবা মাসুক মিয়া ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল ইসলাম, টুকেরবাজার ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ,সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ও সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে খাদিজার ওপর হামলাকারী সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

jamea-kazirbazar-pic-8-10-16বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, জামেয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন, কলেজ ছাত্রী খাদিজার উপর নির্মম হামলা পাশবিকতাকেও হার মানিয়েছে। নিরীহ কলেজ ছাত্রীর উপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণ কোন মানুষই মেনে নিতে পারে না। এ হামলা আমাদের সমাজ সভ্যতা ও নৈতিকার উপর হামলা। তা আমাদের জাতিসত্তায় কালিমা লেপণ করেছে। যতদ্রæত সম্ভব হামলাকারী বদরুলকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে জাতিকে দায়মুক্ত করতে হবে। এসব নারী নির্যাতনকারী লম্পটদের সামাজিক ভাবেও প্রতিহত করতে হবে। নারীর জন্য মায়াকান্না নয়, মা-বোনদের রক্ষায় দরদ নিয়ে সকল সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার বিকেলে কলেজ ছাত্রী খাদিজার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জামেয়া মাদানিয়া কাজিরবাজার এর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসার পরিচালনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা এমরান আলম, মাওলানা মুশফিকুর রহমান মামুন, সাবেক জি.এস মাওলানা ফাহাদ আমান, মাওলানা হারুন রশিদ, মাওলান আমীন আহমদ রাজু, জামেয়ার জি.এস রাজু আমীন, এ.জি.এস হাফিজ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোঃ নূর আহমদ প্রমুখ। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামেয়ায় গিয়ে শেষ হয়।

গত সোমবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাবি ছাত্রলীগের সিনিয়র সহ-সম্পাদক বদরুল আলম। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসা চলছে। এ ঘটনায় এরই মধ্যে স্বীকারোক্তি দিয়েছে বদরুল।

Share





Related News

Comments are Closed