কর্মবিরতিতে ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসক ডা. বনি ইয়ামিন খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
রোববার সকাল ১১টায় মানববন্ধন শেষে ধর্মঘটের ডাক দেয় ইটার্ন শিকিৎসকরা। হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানায় ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
তবে কর্মবিরতি চলাকালে হাসপাতালের জরুরী চিকিৎসা সেবা এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক অন্তরদীপ নন্দী।
জানা যায়, ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) বিসিএস এর লিখিত পরীক্ষা ( মদন মোহন কলেজ ক্যাম্পাস) শেষ করে হলে ফেরার পথে রিক্সা থেকে নামিয়ে ডা. বনির উপর হামলা করা হয়। এতে গুরুতর আহত বনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ঘটনায় গত শুক্রবার রাত ৮টার দিকে সজিব দাস নামে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা সন্ত্রাসীদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা (৩৮/২৯৪) করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এই হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রোববার সকালে হাসপাতাল গেটে মানববন্ধন করে সর্বস্তরের ডাক্তার এবং কলেজ শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধন শেষে ধর্মঘটের ঘোষণা দেন সিলেট ইচিপের যুগ্ম আহবায়ক ডা. রাহাত বিন আমিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডা রুকনুদ্দিন আহমেদ,ডা মোর্শেদ আহমেদ চৌধুরী, ডা এম এ আজিজ চৌধুরী, ডা এ এফ এম রেজাউল করিম, ডা সুব্রত রায়, ডা ফয়সালসহ অন্যান্য সিলেট বিএমএর নেতৃবৃন্দ।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed