মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামে রবিবার সকাল দশটায় মোঃ আলিফ পাঠান নামের ১ বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে মোঃ সুমন পাঠানের একমাত্র পুত্র।
রবিবার সকালে শিশুটির মা মোছাম্মৎ পিংকি খাতুন বাড়ীতে ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত থাকাকালীন সময়ে শিশুটি গুড়িগুড়ি পাঁয়ে হাটতে হাটতে বাড়ীর পিছনের পানি ভর্তি এক পরিত্যক্ত গর্তের মধ্যে পড়ে যায়।
কিছুক্ষন পর তার মা পিংকি খাতুন ছেলেকে খোঁজাখুজির পর একসময় পাশের গর্ত থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশু আলিফের মৃত্যুতে পিতা মাতা উভয়েই পাগলপ্রায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed