রাজশাহীতে ট্রাকের ধাক্কায় এসআই নিহত
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে ট্রাকের ধাক্কায় রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) উপ-পরিদর্শক (এসআই) এবিএম আজাহার আলী (৪২) মারা গেছেন।
রোববার সকাল ১০টার দিকে স্থানীয়রা তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজাহার আলী রাজশাহীর বাগমারা উপজেলা ধানশীপাড়া গ্রামের মৃত ওহাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাশিয়াডাঙ্গা মোড়ে রাস্তা পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে আহত হন আজাহার আলী।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় রাজাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতির চলছে। নিহত এসআই’র মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed