Main Menu

দাশুড়িয়াতে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

গোপাল অধিকারী, পাবনা প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিকমোড়ে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে খেলাঘর দাশুড়িয়া আঞ্চলিক শাখা। বৃহস্পতিবার সকালে এ কর্মসূচী পালন করা হয়।
দাশুড়িয়া আঞ্চলিক কমিটির সভাপতি আবুল হাশেম দেওয়ানের সভাপতিত্বে এ মানববন্ধনে রাস্তা সংস্কারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন খেলাঘর পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান, খেলাঘর ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি এনামুল ইসলাম জিন্নাহ, সাংবাদিক ও শিক্ষক গোপাল অধিকারী।
বিভিন্ন দিক থেকে গুরুতপূর্ণ হওয়া স্বত্তেও রাস্তাটির সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা দ্রত রাস্তাটি সংস্কারের দাবী জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার আহবান জানান। তারা বলেন বিভিন্ন জাতীয় ও সাপ্তাহিক পত্রিকায় গুরুত্ব সহকারে প্রতিবেদন হওয়া স্বত্তেও কর্তৃপক্ষ স্থায়ী কোন ব্যবস্থা নেয়নি, এটা অত্যন্ত দুঃখজনক। রাস্তাটি মেরামত না হওয়ায় প্রতিদিন যানজট, বায়ুদূষণসহ বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছে পথযাত্রীরা। তাই গুরুত্ব বিবেচনা করে রাস্তা সংস্কারের দাবী জানান।
আফজান হোসেন খাঁনের পরিচালনায় এসময় সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed