Main Menu

পাবনায় ইছামতি নদী বাঁচাতে মানববন্ধন

গোপাল অধিকারী: পাবনা জেলার অন্যতম ঐতিহ্য ইছামতি নদী। সেই ঐতিহ্যকে পুরোনোরূপে দেখতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার সকালে আব্দুল হমিদ রোডে এ মানবন্ধন করা হয়। পাবনা জেলা প্রশাসন এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ইছামতির গুরুত্ব বিবেচনা করে অতিদ্রত ইছামতি খননের কথা বলেন। এসময় পাবনার সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবসে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত “ইছামতি বাঁচাও” এক মতবিনিময় সভা করা হয়। সেখানে ইছামতি খননের দাবী জানান বক্তারা।

Share





Related News

Comments are Closed