Main Menu

সুনামগঞ্জ সীমান্তে বন্যপ্রাণী তক্ষক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে পাচার কালে একটি বন্যপ্রাণী তক্ষক আটক করেছে বিজিবি। এদিকে পাচারকালে কালে তক্ষক আটক করলেও বিজিবি এর সাথে জড়িত পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি।
বিজিবির ২৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: মাহবুব আলম জানান, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবদুল হাকিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বুধবার দুপুরে তক্ষকটি আটক করেন। ভারত থেকে বাংলাদেশ অভিমুখী তক্ষকটি পাচারকালে ওই সীমান্তের মেইন পিলার ১২০৯ এর ওয়াস এস এলাকা থেকে ১শ গজ বাংলাদেশ অভ্যন্তরে তক্ষকটি আটক করা হয়। বিজিবি আটককৃত তক্ষকটির মুল্য নির্ধারণ করেছে প্রায় ২ কোটি টাকা। এক তক্ষকের মুল্য ২ কোটি টাকা নির্ধারণের বিষয়ে মেজর মো: মাহবুবের নিকট জানতে চাইলে তিনি বলেন, পত্র পত্রিকা ও ফেসবুকে দেখেছি কোন কোন তক্ষকের মুল্য ৫ কোটি টাকা আবার কোনটির মুল্য ২০ কোটি টাকা, আসলে সরকারী ভাবে তক্ষকের কোন মুল্য নির্ধারণ করা হয়নি, অনুমান করেই মুল্য নির্ধারণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed