Main Menu

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শিতলী পাড়া গ্রামে গ্রামবাংলার (ইঞ্জিন চালিত এক ধরনের বাহন) চাপায় সুজন হোসেন (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

গ্রামবাসী সুত্রে জানা গেছে, পার্শ্ববর্তী বাড়িতে বিয়ের অনুষ্ঠানের গানবাজনা শেষে বাড়িতে ফিরতে পথিমধ্যে হরিনাকুন্ডু থেকে ছেড়ে আসা গ্রামবাংলা নামীয় ইঞ্জিন চালিত বাহন সুজনকে চাপা দেয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কে এ দুর্ঘটনা ঘটে। সুজন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের আলম হোসেনের ছেলে।

হরিণাকুন্ডু থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, সুজন সকালে শিতলী পাড়া গ্রামের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি গ্রামবাংলা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

এ অবস্থায় সুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed