Main Menu

জামালগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামাললঞ্জে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। নিহতরা হলো, উপজেলার ফেঁনারবাক ইউনিয়নের হটামারা গ্রামের নূরুন্নবীর মেয়ে তানিয়া (৭) ও সাজুল হকের মেয়ে তমালিকা (৭)। তারা হটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হটামারা গ্রামের ওই দুই শিশু মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় তাদের একজন পাশের হাওরের পানিতে পড়ে যায়। এসময় অন্য শিশু তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে। ফলে দুই শিশুই পানিতে ডুবে মারা যায়। তারা একই সাথে বিদ্যালয়ে আসা যাওয়া করত, তেমনি একই সাথে খেলাধুলাও করত। এ ঘটনায় ওই দুই কিশোরীর বিদ্যালয় ও গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed