Main Menu

সুনামগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাহী অফিসার আসিফ বিন ইকরাম কর্তৃক স্থানীয় এক সাংবাদিককে মারধর ও দোকান কোটা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ ও তার অপকর্মের তদন্ত দাবি করা হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালের গণমাধ্যকর্মীরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান চৌধুরী, বিজন সেন রায়, লতিফুর রহমান রাজু, পংকজ দে, মাসুম হেলাল, মাহবুবুর রহমান পীর, হাবিব সরোয়ার আজাদ, সেলিম আহমদ তালুকদার, ইমরানুল হক চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকতার অপসারণ দাবি করে শহরে একটি মৌন মিছিল বের করেন সাংবাদিকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেওয় হয়।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর একটি সংবাদ প্রকাশের জের ধরে শাল্লার স্থানীয় সাংবাদিক বকুল আহমেদকে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় লাঠিপেটা করে গুরুতর আহত ও পরে উপজেলা সদরে অবস্থিত ওই সাংবাদিকের একটি দোকান কোটা প্রেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়।

Share





Related News

Comments are Closed