সুনামগঞ্জে অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের উন্নয়নে অনুদান প্রদান
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের উন্নয়নে এক লাখ টাকার অনুদান দিলেন বিশিষ্ট কয়লা আমদানিকারক ও তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। এছাড়া জেলা ফার্টিলাইজার এসোসিয়েশন ও জামালগঞ্জ গার্লস স্কুলের পক্ষ থেকেও একই সময়ে দুটি চেক হস্তান্তর করা হয়।
মঙ্গলবার বেলা ৩টার দিকে জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলামের হাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম খসরু তার ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন। একই সময় জেলা ফার্টিলাইজার এসোসিয়েশন পক্ষ থেকে এক লাখ টাকা ও জামালগঞ্জ গার্লস স্কুলের পক্ষ্য থেকে আরো ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামারুজ্জামান ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজুল, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও ফার্টিলাইজার এসোসিয়েশন জেলা ইউনিটের নেতৃবৃন্ধ, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর শেষে উপস্থিত জনপ্রতিনিধি ও ফার্টিলাইজার এসোসিয়েশর নেতৃবৃন্ধের উদ্দেশ্যে জেলা প্রশাসক মানববিক দিক বিবেচনায় রেখে সমাজের বিক্তবানদের অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি সহ অসহায় মানুষ গুলোর পাশে সহযোগীতার হাত প্রসারিত করার আহবান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামারুজ্জামান জানান, অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি স্কুলে দাতা সদস্য হতে চাইলে যে কেউ ১ লাখ টাকা ও আজীবন সদস্য হতে চাইলে ২০ হাজার টাকার অনুদান প্রদান করে অসহায় শিশুদের পাশে সহযোগীতার হাত প্রসারিত করতে পারবেন।
Related News
শান্তিগঞ্জে ফোর লেনের কাজ বন্ধ, ধুলায় বিপর্যস্ত জনজীবন
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রায় দুই কিলোমিটার অংশ চারRead More
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More



Comments are Closed