Main Menu

খোঁজ মিলেছে নিখোঁজ কানাডা প্রবাসীর

বিশেষ প্রতিনিধি: অবশেষে খোঁজ মিলেছে সিলেট থেকে নিখোঁজ হওয়া বাংলাদেশি বংশোদ্ভুত কানাডীয় নাগরিক মাছুম আহমদ ওরফে মাছুম কোরেশীর।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা স্বামীর খোঁজ পাওয়ার বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় লিখিতভাবে জানান।
এতে তিনি উল্লেখ করেন, তার স্বামী মাছুম আহমদ ওরফে মাছুম কোরেশির সাথে তার যোগাযোগ হয়েছে। কানাডা থেকে ফোন করে মাছুম আহমদ কানাডায় অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর স্বামীর নিখোঁজের তথ্য দিয়ে কোতোয়ালি থানায় জিডি করেন আয়শা সিদ্দিকা। এতে তিনি উল্লেখ করেন, তার স্বামী গত ১৬ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন।

Share





Related News

Comments are Closed