সুনামগঞ্জ সীমান্তে চোরাই কয়লার চালান আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার চারাগাঁও সীমান্তের ওপার থেকে বিনাশুল্কে নিয়ে আসা ৫ মেট্রিক টন চোরাই কয়লার একটি চালান আটক করেছে বিজিবি।
ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও বিওপির বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার রশীদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার সন্ধায় সীমান্তের মেইনপিলার ১১৯৫ এর সিক্স এলাকা দিয়ে একদল সংঘবদ্ধ চোরাচালানী বিনাশুল্কে ওপার থেকে কয়লা নিয়ে আসার পথে বস্তাভর্তি ৫ মেট্রিক টন চোরাই কয়লার চালান আটক করে। আটককৃত কয়লার মুল্য প্রায় ৬০ হাজার টাকা। অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন ধরেই কয়েকটি সংঘবদ্ধ চোরাচালানী চক্র চারাগাঁও শুল্ক ষ্টেশনকে ব্যবহার করে চারাগাঁ, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে বিনাশুল্কে সীমান্তের ওপার থেকে চোরাই পথে কয়লার চালান নিয়ে এসে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed