Main Menu

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকেট অনলাইনে

স্পোর্টস ডেস্ক : আর ব্যাংকের সামনে লাইন দিতে হবে না। নগদ টাকারও কোনো ব্যাপার নেই। বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের খেলার টিকেট মিলবে অনলাইনে। খেলা দেখতে হলে ক্রেডিট কার্ড বা মোবাইল ফোনে অর্থ পরিশোধ করতে হবে। আজ বৃহস্পতিবার বিকেল থেকে অনলাইনে কেবল সহজ ডটকম (www.shohoz.com) ওয়েবসাইটে টিকেট পাওয়া যাবে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। বিসিবির বিপণন কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, টিকেট কিনতে চাইলে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের দরকার হবে। নগদ টাকা দিয়ে টিকেট কেনা যাবে না। ক্রেডিট কার্ড ও মোবাইল ফোনে মূল্য পরিশোধ করতে হবে।
সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদের জানান, টিকেট সংগ্রহ করতে হবে ঢাকায় ক্রীড়াপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘লোটোর’ সাতটি শোরুম থেকে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, আগে ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রিতে নানারকম ঝামেলার মুখে পড়তে হতো। তাই এবার অনলাইনে টিকেট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ২৫ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচ ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। তিনটি ম্যাচই হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

Share





Related News

Comments are Closed