সাংবাদিক মামুনের বাসায় নাইট কুইন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক যুগান্তর সিলেটের ফটো সাংবাদিক ও সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি মামুন হাসানের বাসভবনে দ্যুতি ছড়িয়েছে নাইট কুইন ফুল। বুধবার সন্ধ্যারাতে ফুলটি ফুটলে তার পরিবারের মধ্যে আনন্দের জোয়াড় উঠে। সাংবাদিক তনয়া তানিশা ও অন্বেষা দুই সহোদরার আনন্দ ও হাসি দেখে আশপাশের লোকজন ফুলটিকে দেখতে আসে। ধীরে ধীরে সেখানে আনন্দঘন মানুষের মহাসমাগমে পরিণত হয়। সৌন্দর্য প্রিয় মানুষ ফুটানো ফুল নাইট কুইনের সাথে সেলফি তুলতে প্রতিযোগীতা শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাইট কুইনের ছবি নিয়ে তোলপাড় শুরু হয়।
এ ব্যাপারে সাংবাদিক মামুন হাসান জানান, বিরল প্রজাতির ফুল নাইট কুইন বুধবার বিকেলে পাতা থেকে কলি হয় এবং সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে কলি থেকে ফুল ফুটে বড় হতে থাকে। এক সময় তার মেয়ে তানিশা ও অন্বেষার চুখে পড়লে তাদের মনে আনন্দের জোয়াড় আসে। তখন হাস্যেজ্জল শিশুরা তাদের মাকে ডেকে ফুলটি দেখায়। সাথে সাথে আশপাশের লোকজন এসে জড়ো হয় সেখানে।
Related News
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ, আদালতে ২২ অঙ্গরাজ্য
বৈশাখী নিউজ ডেস্ক: নিজেদের কঠোর অভিবাসন নীতি কার্যকর করতে গিয়ে বড় ধরণের আইনি ধাক্কার মুখেRead More
পুরনো নিয়মেই যুক্তরাষ্ট্রের ভিসা, যাদের জন্য স্বস্তির খবর
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য স্বস্তির খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ভিসার মেয়াদসংক্রান্তRead More



Comments are Closed