Main Menu

শাল্লায় বিদ্যুতের দাবিতে হরতাল

শাল্লা সংবাদদাতা : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে বিদ্যুতের দাবিতে সোমবার আধা বেলা হরতাল পালিত হয়েছে। এ সময় দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ট্রান্সফরমার বিকলসহ নানা কারণে দিনের পর দিন উপজেলায় বিদ্যুৎ থাকে না। তার ওপর আছে সীমাহীন লোডশেডিং। বারবার দাবি জানানোর পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
বিদ্যুতের দাবিতে বাজারের ব্যবসায়ী সমিতির আহ্বানে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা সদরে হরতাল পালিত হয়। এ সময় বাজারের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করেন। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Share





Related News

Comments are Closed