বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে বজ্রপাতে একই পরিবাবের ৩ জনের মৃত্যু হয়েছে। উপজেলার বেরিবাইদ এলাকায় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিখিল হাজং (৪০) এবং তাঁর দুই ছেলে জজ সিমসাং (১০) ও লোটন সিমসাং (৮)। আহত হয়েছেন নিখিলের স্ত্রী জনতা সিমসাং।
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভোর সাড়ে চারটার দিকে বজ্রপাতের ঘটনাটি ঘটে। এ সময় তারা ঘুমিয়ে ছিল। বজ্রপাতে নিহত তিনজনের লাশ গ্রামে রয়েছে। আহত জনতা সিমসাংকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
« শাল্লায় বিদ্যুতের দাবিতে হরতাল (Previous News)
(Next News) লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত »
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed