সিলেটে ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার
বিশেষ প্রতিনিধি : সিলেটে ছিনতাই সিন্ডিকেটের দুই প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে নগরীর টিলাগড় ও ঘাসিটুলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহেদ ওরফে সোর্স শাহেদ (৩৫) নগরীর ঘাসিটুলার বাসিন্দা ও মোহাম্মদ আলী (২৫) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসাকপুরের আব্দুন নুরের পুত্র। এর আগে মোহাম্দ আলী সিলেট শহরতলী বালুচর এলাকায় থাকতো।
সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তাদের শেল্টারে থেকে সিলেট নগরীতে পুরুষ ও মহিলা ছিনতাইকারী সিন্ডিকেট পরিচালনা করে আসছে। গত দুই ঈদে তারা ভাড়ায় মহিলা চোর ও ছিনতাইকারী নিয়োগ দিয়ে অনেককে সর্বশ্বান্ত করে ছাড়ে। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী একটি মামলায় সাজাপ্রাপ্ত। তাকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে ছিনতাইকারী সিন্ডিকেট প্রধান শাহেদকেও গ্রেফতার করা হয়।
শাহেদ পুলিশের সোর্স পরিচয়ে ছিনতাইকারী লালনের পাশাপাশি মাদক ও নারী দেহের ব্যবসার সাথে জড়িত। শাহেদের বিরুদ্ধে তানজিনা আক্তার রুমা হত্যাসহ সিলেট মেট্রোপলিটন এলাকায় একাধিক মামলা রয়েছে। কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তাদের সাথে শাহেদের গভীর সখ্যতা থাকায় সে বেপরোয়া হয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ধৃত শাহেদকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন এসএমপির শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed