Main Menu

তাহিরপুরে কলেজ ছাত্রীকে অপহরনের ৭দিন পর উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে এক বীর মুক্তিযোদ্ধার কলেজ পড়ুয়া মেয়েকে অপহরনের ৭দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
থানা পুলিশের দাবী অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসার পর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার থেকে সোমবার রাত ১১টার দিকে পুলিশ ঐ কলেজ পড়ুয়া মেয়েকে উদ্ধার করেছে।
পুলিশ ও অপহৃতার পারিবারীক সুত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা পল্লী চিকিৎসকের বাদাঘাট ডিগ্রী কলেজে পড়ুয়া মেয়ে তার বোনের বাড়ি টেকেরঘাটে লাকমায় বেড়াতে গেলে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকা থেকে ১৩ সেপ্টেম্বর ঈদুল আযহার দিন তাকে বাদাঘাট ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রেনু মিয়ার পরিবারের লোকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা তার মেয়ের অপহরণের অভিযোগ এনে বাদাঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রেনু মিয়া সহ ৮ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঐ মুক্তিযোদ্ধার দাবী এর আগে ৭ সেপ্টেম্বর ইউপি সদস্য রেনু মিয়ার পুত্র হাকিকুল ইসলাম সাত স্ত্রী থাকার পরও তার কলেজ পড়ুয়া মেয়েকে যৌন হয়রানী করলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
ঐ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী ইউপি সদস্য তার লোকজন দিয়ে কলেজ পড়ুয়া মেয়েটিকে অপহরণ করিয়ে ইউপি সদস্য রেনু মিয়া নজির বাড়ি ঘাগড়া গ্রামে ও অন্যান্য আত্বীয় স্বজনের বাড়িতে ৭দিন জিম্মি করে রেখে নানা কৌশল অবলম্বন করে।
তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ মঙ্গলবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধার কলেজ পড়ুয়া অপহৃত মেয়েকে উদ্ধার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed