সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে দুটি গরুর মৃত্যু
বিশেস প্রতিনিধি: সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের দিঘীরপার গ্রামে বিদ্যুৎস্পৃস্টে হয়ে দুটি গরুর মৃত্যু হযেছে। এ ঘটনায় গরুর মালিক গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, দিঘীরপার গ্রামের ফখর উদ্দীন সোমবার সকাল ৮টার দিকে জমিতে হাল চাষ করতে ২টি গরু নিয়ে রওয়ানা হন। গরু দুটি জমির পাশে পৌছলে বৈদ্যুতিক খুটিতে স্পৃস্ট হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। এসময় ফখর উদ্দিনও গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরন করেন।
এলাকাবাসী জানান, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারনে এ দুর্ঘটনা ঘটেছে। তারা বলেন ১৮ সেপ্টেম্বর ইলেক্ট্রিক বিভাগের ডিভিশন-৩ কে এ সমস্যার কথা জানালে সংশ্লিস্টরা তা দেখে মেরামত না করেই চলে যায়।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed