গোলাপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার মেন্দিভাগ ব্রিকস কর্পোরেট (MBC) এর পাশে থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে সাদা দোসর রংয়ের প্যান্ট ও লাল রংয়ের শার্ট রয়েছে। রবিবার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই আশরাফের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে মেন্দিভাগ ব্রিকস কর্পোরেটের কয়েকজন কর্মচারী কাজ করার সময় দেখেন একটি লাশ পড়ে রয়েছে। তারা ঘটনাটি দায়িত্বরত ম্যানেজারকে অবগত করলে ম্যানেজার মালিককে জানান।
মেন্দিভাগ ব্রিকস কর্পোরেটের সত্ত্বাধিকারী আব্দুল হান্নান জানান, তিনি ম্যানেজারের কাছ থেকে লাশের খবর পেয়ে পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোলাপগঞ্জ থানার ওসি তদন্ত মীর মোহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed