সিলেটে বিএনপি নেতা সাদেক কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: যাত্রীবাহী বাসে আগুন দিয়ে একজনকে পুড়িয়ে মারার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক কে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার সিলেট জেলা দায়েরা জজ আকবর হোসেন মৃধার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এ বিএনপি নেতা। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিরোধী জোটের সরকার বিরোধী আন্দোলনের সময় দক্ষিণ সুরমার চণ্ডিপুলের বদিকোনায় ঢাকা-সিলেট মহাসড়কে ‘হবিগঞ্জ সুপার এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
ওই সময় গাড়ীর ভিতরেই দগ্ধ হয়ে মারা যান চিত্রনায়িকা শাবনূরের পিতা কাজী নাসির। এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মীকে আসামী করে চার্জশিট দেওয়া হয়।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed