ঠাকুরগাঁওয়ে কারাম পূজা অনুষ্ঠিত
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এ বছরও ঠাকুরগাঁওয়ে ওঁরাও স¤প্রদায়ের কারাম পূজা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বপঞ্জিকা হিসেবে ভাদ্র মাসের শেষ দিনে শনিবার রাত ৮টার দিকে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা এলাকার ওঁরাও পল্লীতে দুই দিনব্যাপি কারাম পূজার উৎসব শুরু হয়। এসময় ওঁরাও কিশোর-কিশোরী, যুবক-যুবতীরা নাচে-গানে মাতোয়ারা হয়ে ওঠেন। কামনা-বাসনা করেন, আর চেষ্টা করেন একটু ভালোবাসার।
কারাম উৎসব উপলক্ষে শনিবার রাতে পাঁচপীরডাঙ্গা এলাকার ওঁরাও পল্লীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাড. ইমরান চৌধুরী, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল প্রমুখ।
পাঁচপীরডাঙ্গী ছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর, চন্ডিপুর, গোবিন্দনগর এলাকায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কারাম পূজা পালন করা হচ্ছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed