মাদারীপুরে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে নবম শ্রেণীর এক ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, রোববার সকালে কালকিনি উপজেলার নবগ্রাম ঠাকুরবাড়িতে নীতু মণ্ডল ((১৪) নামের ঐ ছাত্রী স্কুলে যাবার পথে তাকে ছুরিকাঘাত করে ঐ গ্রামেরই বীরেন মণ্ডলের ছেলে মিলন মণ্ডল (১৭)। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই নিতুর মৃত্যু হয়।
এদিকে, হামলা চালিয়ে পালিয়ে যাবার পথে মিলনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
কালকিনি ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন, পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, নীতুর স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত মিলন। প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশের সন্দেহ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed