Main Menu

ভারতের ভিসা পেতে প্রবীণদের ই-টোকেন লাগবে না

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে যেতে ভিসার আবেদনের জন্য বাংলাদেশের ৬৫ বছর বা তদূর্ধ্ব (সিনিয়র সিটিজেন) বয়সীদের ই-টোকেন লাগবে না বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ হাইকমিশন। তাছাড়া প্রবীণ নাগরিকদের দেয়া হবে ৫ বছরের মাল্টিপল ভিসা।

ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণরা কোনো পূর্ব অনুমতি বা টোকেন ছাড়াই বাংলাদেশের যেকোনো ভারতীয় ভিসাকেন্দ্রে গিয়ে তাদের টুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এ পদ্ধতি কার্যকর হবে। প্রবীণরা দীর্ঘমেয়াদি পাঁচ বছরের ভিসা পেতে পারেন। বাংলাদেশের প্রবীণদের জন্য এটি ভারত সরকারের শুভেচ্ছা স্মারক। এর ফলে দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed