Main Menu

সাংবাদিক ছামির মাহমুদের পিতৃবিয়োগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক, জাগোনিউজ২৪ডটকমের নিজস্ব প্রতিবেদক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছামির মাহমুদের পিতা বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মো. মনছব উল­াহ তালুকদার আর নেই। তিনি বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫৫ মিনিটে তাঁর নিজ বাসভবন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মইজপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০০ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন তাঁর খালাতো ভাই হাফিজ ছুরত মিয়া। নামাজে জগন্নাথপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মো. মনছব উল­াহ তালুকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed