সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মোগলাবাজারে মামলার সাক্ষী হওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আখতার মিয়া (৪০)। তিনি দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রায়বান গ্রামের মৃত ইছহাক মিয়ার ছেলে এবং নগরীর জিন্দাবাজারের সবুজ বিপনী মার্কেটের আখতার ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই মনতু মিয়া জানান, আদালতে দায়েরকৃত একটি মামলার সাক্ষী হওয়ায় প্রতিপক্ষ পাশের বাড়ির সুমন মিয়ার নেতৃত্বে শফিক, ময়নুল, সাহাব উদ্দিন, আনহার, আছরসহ ৮/১০ জন সন্ত্রাসী বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে আখতারের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আখতার মিয়া ও তার ভাই কালা মিয়া এবং মামাতো ভাই মছকন্দর আলি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে আখতার মিয়া মারা যান।
জানা গেছে, ঘটনার রাতে হামলাকারীরা আহতদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় অভিযোগ দায়ের করেন। তাই নিজেরা আটকের ভয়ে নিহতের ভাই ও স্বজনরা আহত আখতার মিয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারেননি।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর নিহত আখতার মিয়া ও তার ভাইদের অভিযুক্ত করে প্রতিপক্ষ থানায় এজাহার দিলেও তা মামলা হিসেবে রুজু করা হয়নি। তবে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed