Main Menu

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নারী ও শিশুসহ চার জন নিহত হয়েছেন। বুধবার বেলা ২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বলেন, ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে নেওয়ার পর এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। আর আহত ৩৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

স্থানীয় অটোরিকশা চালক আনোয়ার হোসেন জানান, দিনাজপুর থেকে রংপুরগামী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে তা মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।

Share





Related News

Comments are Closed