Main Menu

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃস্টে ইমামের মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ঈদের জামাতের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজ আবদুল হান্নান নামের এক ইমামের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পূর্ব মন্ডলকাপন (সুরিরখাল) গ্রামের শাহ আরমান আলী জামে মসজিদের ইমাম ছিলেন।
ঈদের দিন (মঙ্গলবার) সকালে উপজেলার কালিগঞ্জ বাজার সংলগ্ন বরইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রামে।
জানা গেছে, ঈদের জামাতের পর তিনি কোরবানির পশু জবাই দিতে কালিগঞ্জ বাজার সংলগ্ন বরইগাঁও গ্রামে যান। এ সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি বাসার ছাদে ওঠেন। এক পর্যায়ে ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়েন তিনি। পরে বাড়ির লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সিলেট নর্থইষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed